মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরায় ১২০ একর জমিতে তাঁতপল্লী নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁত শিল্পীদের উন্নয়নে সাড়ে ৪১ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি।
দুপুরে রাজধানীর খামারবাড়িতে তাঁতী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কারণে দেশের ৫ কোটি মানুষ এখন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের তাঁতের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
মসলিনের উৎপাদন ছিলো যেসব এলাকায় আবারো তার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। তাঁতশিল্পীদের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, সিরাজগঞ্জে তিনটি প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























