ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি রোধে নিবন্ধনহীন আড়াই লাখ ফার্মেসি বন্ধের উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ বিষয়ে সারা দেশে চিঠিও দেয়া হয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বলছে, অধিদপ্তরের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এতে হুমকিতে পড়বে অনেকের জীবিকা।

দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১ লাখ ৩০ হাজার। নিবন্ধন ছাড়া ফার্মেসির সঠিক হিসাব ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে না থাকলেও ব্যবসায়ীদের সংগঠন ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি বলছে, এই সংখ্যা আড়াই লাখ।

অভিযোগ আছে, নিবন্ধনহীন ফার্মেসিতে ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রি হয়। বেশিরভাগই ফার্মেসি পরিচালনার নূন্যতম মেনে চলে না। তাই এগুলো বন্ধে পদক্ষেপ নিতে সারাদেশে কর্মকর্তাদের চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর

ওষুধ ব্যবসায়ীরা বলছেন, অনিবন্ধিত ফার্মেসিগুলোতে বিপুল সংখ্যক মানুষ কাজ করে। তাই হঠাৎ বন্ধ না করে আলোচনা করে একটি সমাধানে আসার পরামর্শ তাদের। নিবন্ধনহীন ফার্মেসি বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন ফার্মাসিস্টরাও। সরকার ২০১৫ সাল থেকে নতুন ফার্মেসির নিবন্ধন দেয়া বন্ধ রেখেছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে