মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধা নির্যাতন বন্ধ ও স্বাধীনতাবিরোধী মুক্ত প্রশাসন গড়াসহ বেশকিছু দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন।
এর আগে সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন সংগঠনটির সদস্যরা। এ সময়, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শিথিল করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন কঠিন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
























