রাজস্ব বোর্ডকে ভয়-ভীতি দেখিয়ে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বিসিএস কর একাডেমিতে নতুন পরিদর্শকদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি জানান। দুর্নীতি ও হয়রানি রোধে জিরো টলারেন্স নিয়ে কর কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ছয় ভাগ উচ্চবিত্ত। অর্থাৎ ৯৬ লাখ মানুষের মাথাপিছু মাসিক আয় চারশ ডলারের বেশি। এর বাইরে আছে আরো ছয় শতাংশ উচ্চ-মধ্যবিত্ত ও ২০ ভাগ মধ্যবিত্ত শ্রেণি। সে হিসেবে কর দেয়ার ক্ষমতা আছে অন্তত দেড় কোটি মানুষের। তবে নিয়মিত আয়কর দিচ্ছেন মাত্র ১৩ লাখ। কর ফাঁকি দিতে প্রতারণার পাশাপাশি অনেকে ব্যবহার করেন পেশিশক্তি।

তবে এ অবস্থা আর চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ভয় দেখিয়ে পার পাবেন না কর ফাঁকিবাজরা। এনবিআর চেয়ারম্যান জানান, দুর্নীতি ও হয়রানি বন্ধে কর কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। নতুন ১৮২ কর পরিদর্শককে কর ফাঁকিবাজদের সাহসএর সাথে মোকাবিলা করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে