ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো পুলিশ প্রধানদের সম্মেলন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে ১৪টি দেশ ও চারটি সংস্থা ১৭ দফা ঐকমত্যে পৌঁছেছে। এছাড়া সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আইএস কিংবা আন্তর্জাতিক কোন জঙ্গি সংগঠনের স্থান বাংলাদেশে নেই।

১৭ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের পুলিশ প্রধানদের সম্মেলন। ঢাকা ঘোষণায় রয়েছে- আন্তদেশীয় অপরাধ দমনে ইন্টারপোলের সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ, কাউন্টার টেরোরিজমে সক্ষমতা বাড়াতে তথ্য বিনিময়, মানি লন্ডারিং, সাইবার ক্রাইম ও ফিনানসিয়াল ক্রাইম প্রতিরোধ, তথ্য প্রযুক্তিগত ও অবকাঠামো উন্নয়নে পারষ্পরিক সহযোগিতা। এসব সমঝোতা ছাড়াও বাংলাদেশে ইন্টারপোলের আঞ্চলিক অফিস স্থাপন ও বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মহাসচিবের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ফেইসবুক ব্যবহার করে কেউ যাতে জঙ্গিবাদ ছড়াতে না পারে, সেজন্যে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক সই করতে চেয়েছিলো বাংলাদেশ পুলিশ। শেষ পর্যন্ত তা না হলেও– জঙ্গি বা সন্ত্রাসীদের সনাক্ত করতে সব ধরনের সহায়তার আশ্বাস মিলেছে। অনুষ্ঠানের সমাপনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, আইএস বা অন্য কোন জঙ্গি সংগঠনের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নেই। তারপরেও সতর্ক আছে বাংলাদেশ। রোববার থেকে বাংলাদেশ পুলিশের আয়োজনে ঢাকায় শুরু হয় চিফ অব পুলিশ সম্মেলন। এতে যোগ দেন ১৫ দেশের পুলিশ প্রধান ও উচ্চ পর্যয়ের প্রতিনিধি, এফবিআই ও ইন্টারপোলসহ ৪ আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে