কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌচনী লবণ মাঠ এলাকায় নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।
টেকনাফ বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে বিজিবির গোলাগুলিতে নিহত হয় উখিয়া বালুখালি রোহিংগা ক্যাম্পের ফেরদৌস ও আবদুস সালাম । ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে, কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছে। মধ্যরাতে দৌলতপুরের ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কুদরতের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত ৬টি মামলা রয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























