কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে বাউল সম্রাট-ফকির লালন শাহ্’র স্মরণোৎসব। দোল পুর্ণিমা ঘিরে আঁখড়াবাড়িতে আসছেন ভক্ত, সাধু, লালন অনুসারী, আর দর্শনার্থীরা। স্মরণোৎসব উপলক্ষে আরো বসেছে সাধুর হাট ও ৩ দিনব্যাপী গ্রামীণ মেলা।

আঁখড়াবাড়িতে শেষ হয়েছে সকল প্রস্তুতি। এবারও উৎসব আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ভক্তরাসহ জনসাধারণের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। গানের মাধ্যমে ফকির লালনের বাণী মানুষের মাঝে পৌঁছে দিতে শেষ মূর্হুতে ব্যস্ত সময় পার করছেন সাধুগুরুরা। ছোট দলে ভাগ হয়ে তারা গাইছেন সাঁইজির গান। আগামীকাল সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে লালন উৎসবের।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে