ট্রান্সশিপমেন্ট চুক্তিতে প্রথমবারের মতো ভারত থেকে চার কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি সেঁজুতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে চট্টগ্রাম পৌঁছায় জাহাজটি।

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ট্রানজিট চুক্তির আওতায় প্রথম ট্রায়াল রান এটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বার্থ খালি থাকা সাপেক্ষে এমভি সেঁজুতিকে নিউমুরিং কনটেইনার টার্মিনালে ভেড়ানো হবে। সাধারণত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য কলকাতা হয়ে সড়কপথে ঢাকায় পৌঁছাতে এক সপ্তাহের বেশি সময় লাগে। তবে, নতুন এ রুটে দুই দিনের মধ্যে কলকাতা থেকে পণ্য পৌঁছাবে চট্টগ্রামে। বন্দরে নামানো প্রতিটি কনটেইনারের বিপরীতে রাজস্ব আদায় করবে চট্টগ্রাম কাস্টমস।

মূলত ট্রায়াল রানের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সড়কপথে কনটেইনারে পণ্য পরিবহনের ক্ষেত্রে কী ধরনের জটিলতা আসতে পারে তা চিহ্নিত করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে