সেবার মান না বাড়িয়ে ঢাকা ওয়াসার ২৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। আর এই সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে আজ (সোমবার) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। আর ওয়াসার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৫ জুন ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে তানভীর আহমেদ হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন।
রিটে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আর পয়লা এপ্রিল থেকে ঢাকা ওয়াসার আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করে। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকের ক্ষেত্রে বৃদ্ধি করা হয় ৮ শতাংশ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























