আগামীকাল শনিবার থেকে কোলকাতা’র আইসিসিআর(ICCR) রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের “নন্দলাল বোস গ্যালারীতে” দুই বাংলার ছবিয়ালদেরকে নিয়ে ডি’ফটোক্যাফে আয়োজিত, প্রান ফ্রূটো, আমাজান, নিকন-সহ অন্যান্য ব্র্যান্ড নিবেদিত, “ছায়াঘর এবং F3Incorporation” ইভেন্টের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে “Dhaka-Kolkata International Exhibition Of D’PhotoCafé 2017″।

এপার বাংলা-ওপার বাংলার ফ্রিল্যান্সার ফটোগ্রাফারদেরকে নিয়ে ফটো কনটেস্টের মাধ্যমে দুই বাংলার প্রায় ১,০০০’জন ফটোগ্রাফারের ছবি হতে ১০০’জন ফটোগ্রাফারের ১০০’টি সেরা ছবি নিয়ে এ উৎসবের আয়োজন। এই আয়োজনের সাথে থাকছে ৩’দিন ব্যাপী সাংস্কৃতিক আনুষ্ঠান, সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি থাকছেন দুই বাংলার গুণীজনেরা।

আয়োজক ডি’ফটোক্যাফের কর্ণধার শরিফ খান শুভ্র বিডি টাইম্‌স নিউজকে বলেন, “দুই বাংলার ছবিয়ালদের মিলনমেলায় পরিণত হওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ, বাংলার দৃষ্টি এক, এই অপরূপ বাংলাকে যারা ক্যামেরাবন্দী করেছেন তাদের সবার ছবি আমরা একসাথে দেখব”, আয়োজকদের অন্যতম আরেকজন মিথিলা আহমেদ, তিনি বিডি টাইম্‌স নিউজকে জানান, দুই বাংলার অনেক স্পন্সর প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতাই আমাদের এই উদ্যোগ সফল হতে যাচ্ছে, সবাইকে ডি’ফটোক্যাফের উদ্যোগটি দেখার আমন্ত্রন জানান, মার্চের ৪-৬ তারিখ পর্যন্ত বিকেল ৩’টা থেকে রাত ৮’টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে