শেষ হলো ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে গোল্ডেন বিয়ার জিতে নিলো ইলডিকো এনইয়েডি পরিচালিত হাঙ্গেরির ছবি অন বডি অ্যান্ড সৌল। দ্য আদার সাইড অব হোপ ছবির সুবাদে সেরা পরিচালকের পুরস্কার পেলেন আকি কাউরিসমাকি।

গত দশদিন ধরে বিশ্বের চলচ্চিত্র দুনিয়ার রথী-মহারথীদের পদচারণায় মুখর ছিলো জার্মানির বার্লিন শহর। তাদের আগ্রহের কেন্দ্রে ছিলো অন্যতম আসর বার্লিন চলচ্চিত্র উৎসবকে ঘিরে। অবশেষে অবসান ঘটলো সব প্রতীক্ষার। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্রর এবারের উৎসবে সেরা চলচ্চিত্র হিসাবে গোল্ডেন বিয়ার জিতে নিলো ইলডিকো এনইয়েডি পরিচালিত হাঙ্গেরিয় ছবি অন বডি অ্যান্ড সৌল। প্রতিযোগিতা বিভাগে এই পুরস্কারের জন্য লড়াই করে ১৮টি চলচ্চিত্র। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন দ্য আদার সাইড অব হোপ চলচ্চিত্রের পরিচালক আকি কাউরিসমাকি। অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হলেন জিওর্গ ফ্রাইডরিচ এবং ব্রাইট নাইটসের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কিম মিন-হ।

এছাড়াও অন্যান্য ক্যাটাগরির মধ্যে সিলভার বিয়ার জিতে নিলো ফেলিসিট। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান এবং সেরা নবীন পরিচালকের পুরস্কার উঠেছে কার্লা সিমনের হাতে। গত নয় ফেব্রুয়ারি ফরাসি চলচ্চিত্র ‘জ্যাঙ্গো’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এবারের উৎসব। আর এ বছর গোল্ডেন বিয়ার জিতে নেয়া ‘অন বডি অ্যান্ড সৌল’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো জমকালো এই আয়োজন।

বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে