আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)এর ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এবং নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫’ই মে) সকালে ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বাধীন আদাতলায় সীমান্তবর্তী বসবাসরত ১০০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, এবং তার সাথে ছিলেন নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি ।
এ পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়ন কর্তৃক ১৯০০ প্যাকেট ত্রাণ সামগ্রী ১৯০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিক সতর্কতার সাথে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রতি প্যাকেটে রয়েছে চাল- ৬ কেজি, ডাল-১ কেজি, তেল-৫০০ গ্রাম, লবণ-৫০০ গ্রাম, আটা-২ কেজি, সুজি-২৫০ গ্রাম, বিস্কুট-০১ প্যাকেট।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























