মাসুদ রানা, মেহেরপু প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মেহেরপুর জেলার ৩টি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে স্টেডিয়ামপাড়ায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে খাবার সামগ্রী তুলে দেন জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম। জেলার ৩টি উপজেলায় ৯শত জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক।
ত্রান বিতরণ কার্যক্রমের আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইস্রাফিল হোসেন, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ।
মাসুদ রানা, মেহেরপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























