ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃকরোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের অফিস আদালতসহ প্রায় সব কিছুই বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে গণপরিবহন চলাচল।সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার খেটে খাওয়া মানুষগুলো। এ অবস্থায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ সায়েদুল হক সাঈদ। গত কয়েকদিন ধরে সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করছে কর্মীরা। পর্যায়ক্রমে উপজেলার ২১টি ইউনিয়নের দেড় হাজার হতদরিদ্র মানুষের মাঝে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছেন বলে তিনি জানান।

বিতরণকাজে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা করছেন। তারা দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দিচ্ছেন। সহয়োগিরা হলেন, আশরাফ হোসেন রাজু, আসাদুজ্জামান দুলাল, মোঃ সোহেল মিয়া, আব্দুল কাহহার, হাসিবুল হাদিস শাহীন, মোঃ ফারুক মিয়া, মোঃ সুমন মিয়া, আবু হানিফ মোল্লা, মোঃ শরীফ, মোঃ শামীম খাঁন ও মোঃ রুবেল মিয়া প্রমুখ।

এ বিষয়ে বিএনপি নেতা মোঃ সায়েদুল হক সাঈদ বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির ফলে খেটে-খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্য যে পরিমান সরকারি বরাদ্ধ দেয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল।তাই এসব মানুষের সাহায্যে  সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে আমি ত্রাণ কাজে অংশ নিয়েছি।যতটুকু  সম্ভব আমি আমার  ব্যাক্তিগত ঊদ্যোগে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব।

জহির  সিকদার
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে