কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। ওই শিশুর বয়স মাত্র ৭ মাস। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোসা. নূরুন-নাহার বেগম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বিডি টাইম্‌স নিউজকে বলেন, ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল। ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাঁদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি। ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা আজ বৃহস্পতিবার অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবে।

সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা কালিশংকরপুরের তাওহিদুল ইসলাম ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়। তবে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। পরিবারটি কুষ্টিয়া শহরেই বাস করে।

ইতিমধ্যে পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে এবং সদর নিবাহী কর্মকতার পক্ষ থেকে বাড়িটিকে লকডাউন ঘোষনা করে লাল পতাকা ঝুলানো হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে