বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা ক্যাম্পাসে ঘুরতে আসার দরুন এক সতকর্কীকরণ ব্যানারে এই কথা নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) প্রক্টর ড. রাজিউর রহমান। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকারী সিদ্ধান্তকে সামনে রেখে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে বশেমুরবিপ্রবি প্রশাসন।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ





























