কভিড সংক্রান্ত তথ্যের জন্য আইইডিসিআরে চালু করা ১৩টি হটলাইন চালু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর। তথ্য মিলবে ১-৬২-৬৩ নম্বরেও। এ পর্যন্ত কল এসেছে ১০ হাজার। কারো মধ্যে কভিড নাইনটিনের লক্ষণ দেখা গেলে হাসপাতালে আসার আগেই এসব নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

হটলাইন নম্বরগুলো হচ্ছে- ১৬২৬৩, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনের নম্বরটিও (১৬২৬৩) এখানে কভিড সংক্রান্ত তথ্য জানাতে ব্যবহৃত হবে। বাকি ১২টি নম্বর আইইডিসিআরের। ২১’শে জানুয়ারি থেকে আইইডিসিআরে চালু করা হয় ৪টি হটলাইন নম্বর। এ পর্যন্ত কল এসেছে প্রায় দশ হাজার। শুরুতে দৈনিক কলের সংখ্যা একশোর মধ্যে থাকলেও মঙ্গলবার একদিনে এসেছে তিন হাজার একশটি। চাপ সামলাতে চালু করা হয়েছে আরো নয়টি নম্বর। কভিড নাইনটিন নিয়ে যে কোনো তথ্য ও চিকিৎসা পরামর্শ মিলবে এসব নম্বরে।

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কারো মধ্যে যদি নমুনা উপসর্গ থাকে এবং কেউ যদি ফোন দেয় সেটা আমরা রিসিভ করার সাথে সাথে যারা নমুনা সংগ্রহ করবে তাদের কাছে একটা ম্যাসেজ চলে যাবে। তখন সেটা নিয়ে তিনি আমাদের টিমের সাথে কথা বলবে। আর কথা বলার পরে যদি মনে হয় নমুনা সংগ্রহ করার প্রয়োজন নেই তাহলে আমরা তাকে বুঝিয়ে বলি এবং কি কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়। কারো মধ্যে ভাইরাসের লক্ষণ দেখা দিলে হটলাইনে ফোন দিতে বলছে স্বাস্থ্য বিভাগ। বিদেশফেরতদের জ্বর হলে বাড়িতেই থাকতে হবে কোয়ারেন্টানে। প্রয়োজনে সেখান থেকেই সংগ্রহ হবে নমুনা। তবে পরিস্থিতির অবনতি হলে নেয়া হবে হাসপাতালে। জরুরি পরামর্শের জন্য যোগাযোগ করা যাবে স্থানীয় সরকারি হাসপাতালেও।

করোনাভাইরাসের লক্ষণ থাকলে গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। দেশে রোববার প্রথম কভিড নাইনটিন শনাক্ত হয়। এরপর উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে