মেহেরপুর প্রতিনিধিঃ এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এসএম ই পণ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সমপানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমূখ।

বক্তব্য রাখেন মেহেরপুর বকুল, এস এম ই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক নাজমুল হাসান। পরে এসএম ই পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে মেহেরপুরের ললনা প্রথম, আদিবাসী মহিলা সংস্থা দ্বিতীয় এবং বাঙালি তৃতীয় পুরস্কার লাভ করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে