রামপাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনাকারীদের রামপাল ঘুরে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুন্দরবনে কোনো বিদ্যুৎকেন্দ্র হচ্ছে না এটি হচ্ছে রামপালে। তাই বনের কোনো ক্ষতি হবে না।

চট্টগ্রামে ইনঞ্জিনিয়ার্স ইনিস্টিউট বাংলাদেশের ৫৭তম কনভেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ হাজার প্রকৌশলীর এ অনুষ্ঠান চলবে চার দিন। বক্তব্যের শুরুতেই মানুষের কাছে ই-গর্ভনেন্সের সুফল পৌঁছে দিতে প্রকৌশলীদের আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ওঠে আসে রামপাল বিদ্যুৎকেন্দ্র ও সন্ত্রাস জঙ্গিবাদ ইস্যু। তিনি বলেন অনেকে না জেনেই রামপালের সমালোচনা করছেন। জঙ্গিবাদের উত্থান ঠেকাতে তরুণ ও কিশোরদের ব্যাপারে অভিভাবকদের সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

উদ্ধোধনী অনুষ্ঠান শেষে চট্টগ্রামের আটটি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে