মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করতে ঢাকার দুই সিটির নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে নব-নির্বাচিত জনপ্রতিনিধির শপথ অনুষ্ঠানের পর তাদের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি এনির্দেশ দেন।

রীতি মেনে নির্বাচনের এক মাসের মধ্যেই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত দুই মেয়র আর কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন। শুরুতে দুই মেয়রকে শপথ পড়ান সরকার প্রধান শেখ হাসিনা।এরপর নব-নির্বাচিত ১৭১ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, একটানা ক্ষমতায় থাকার কারনে উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে করা যাচ্ছে। সরকার পরিবর্তন হলেও উন্নয়নযাত্রা অব্যাহত রাখার তাগিদ দেন সরকার প্রধান। করোনা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেয়া হয়েছে হলেও আশ্বস্ত করেন সরকার প্রধান।

গত বছর রাজধানীতে ডেঙ্গু প্রকোপের কথা স্মরণ করিয়ে মেয়র- কাউন্সলরদের উদ্দেশ্যে তিনি বলেন, মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেদিকে দৃষ্টি দিতে হবে। ক্ষুদ্র মশা হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে একটু নজর দিবেন। যেন সঠিকভাবে মশা নিধন হয়।

সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। আমি চাই এসব প্রকল্পে যেন কোনো দুর্নীতি না হয়, অনিয়ম না হয়। আমি কিন্তু কাউকে ছাড়বো না; এটা হল বাস্তবতা। কারণ আমি জানি আমার সময় খুব কম। পরে নব-নির্বাচিতদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ কাউন্সিলররা শপথ নেন। আওয়ামী লীগের শীর্ষ নেতা, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধতন সরকারি কর্মকর্তারা সেখানে ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে