আমিরুল ইসলামের চিত্রনাট্য এবং বান্টি আফজালের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক বিষচোখ ।এ নাটকে অভিনয় করছেন- শতাব্দী ওয়াদুদ, সালহা খানম নাদিয়া, ইকবাল হোসেন, আমিরুল ইসলাম এবং আরও অনেকে।
নাটক সম্পর্কে নির্মাতা বান্টি আফজাল জানান, ‘নাটকের গল্প মূলত এই শহরের কোন এক বস্তিতে বেড়ে ওঠা জবা নামের এক মেয়ের। গল্পটি আবর্তিত হয় জবা ও তাঁর পারিপার্শিক বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে। এই আবর্তে আমরা যেমন সূর্য নামের বস্তির মাস্তানকে দেখতে পাই তেমনি দেখতে পাই জবার দুলাভাই, সে যেই বাড়িতে কাজ করে সেখানকার বড় সাহেব ও তাঁর ছেলে, দারোয়ান এবং আরও অজস্র পুরুষ মানুষকে। মূলত জবার প্রতি এই পুরুষদের চোখের যে বিষ সেই গল্পই আসলে ‘বিষচোখ’।
নাটকটি বান্টি আফজালের প্রযোজনা প্রতিষ্ঠান হাফপ্যান্ট সিনেমা ফ্যাক্টরির ব্যানারে নির্মিত হচ্ছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আগামী মাসে নাটকটি প্রচার হবে।
বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।



























