কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার বহুল আলোচিত বকুল সওদাগর হত্যা মামলায় সকল আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গত রবিবার জনাকীর্ন আদালতে কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম ১২ জন আসামীকে বেকসুর খালাসের রায় ঘোষনা করেন।
কুষ্টিয়া সদর উপজেলার রাতুলপাড়া গ্রামে ২০০৮ সালের ২১শে ডিসেম্বর রাতে বকুল সওদাগর তার পিতার মৃত্যুবার্ষিকী পালন পালন উপলক্ষে সন্ধ্যার পর স্থানীয় ব্যক্তিদের সাথে নিজ বাড়ীর সম্মুখে কাচারী ঘরে আলোচনা করছিল। আনুমানিক রাত ৯ ঘটিকার সময় কালো পোশাক পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা কাচারী ঘরে ঢুকে জিজ্ঞাসা করেন, বকুল সওদাগর কে ঐ সময়ই বকুল সওদাগর বলেন আমিই বকুল সওদাগর, নাম বলার সাথে সাথে অস্ত্রধারী ব্যক্তিরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
বকুল সওদাগর হত্যার পরদিন তার ভাই শিশির বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১২ সালে তদন্তকারী কর্মকর্তার সহযোগীতায় রাতুলপাড়া, বংশীতলা, বালিয়াপাড়া ও আলামপুরের ১৬জন ব্যক্তির নামে উক্ত পেন্ডিং মামলা ঢুকিয়ে দেয়। বিচারিক আদালতে সেশন ১৪০/২০১২ হত্যা মামলাটির ১৬ জন আসামীর মধ্যে দুইজন মারা গেছে, দুইজন আসামী পলাতক আছে এবং রায় ঘোষনার সময় ১২ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ উক্ত মামলায় মোট ১৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অনুপ কুমার নন্দী ও আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা।
মামলার রায় প্রকাশের পর আদালত পাড়ায় যেন আনন্দের বন্যা বয়ে যায়। এসময় ভুক্তভোগীরা জানান, বকুল সওদাগর হত্যার সাথে আমরা কেউ জড়িত ছিলাম না। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। যে কারনে বিজ্ঞ আদালত আমাদের সকলকে বেকসুর খালাস দিয়েছে।
উক্ত মামলার আসামী রবি, অরফেন, শাকের, আমির, জিয়ারখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আকবরসহ সকলেই বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ সত্যের জয় হয়েছে।
বাদী পক্ষের দায়েরকৃত মিথ্যা মামলায় আজ আমাদের সকলকে আদালত মুক্তি দিয়েছে। আমরা এ মামলায় পড়ে দির্ঘদিন ধরে হয়রানীর স্বীকার হয়েছি। মিথ্যা মামলা থেকে সবাইকে খালাস দেওয়ায় আদালতের বিজ্ঞ বিচারেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, সত্য কখনো মিথ্যা হয়না, সত্যের জয় সর্বদাই সত্য।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























