ঢাকা সিটি নির্বাচনে ভোটের দিন যারা ঢাকার ভোটার না তারা জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। পাশাপাশি বহিরাগতদের কেন্দ্রে যাওয়া সম্পূর্ণ নিষেধ বলেও জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের প্রচারণায় হামলার ঘটনা প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ ঘটনায় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোন গাফিলতি নেই। তিনি বলেন, ২১ জানুয়ারি গাবতলীতে তাবিথ আওয়াল ও ৯নং নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম একই সঙ্গে প্রচার চালাতে যান। এসময় তারা সংঘর্ষে জড়ান। প্রচারের ক্ষেত্রে কেউই পুলিশের অনুমতি না নেয়ায় এই ঘটনায় তাদের গাফিলতি পাওয়া গেছে। এজন্য দুই প্রার্থীকেই সতর্ক করা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব।

বিএনপি বহিরাগতদের এনে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চালাচ্ছে ১৪ দলের এমন অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ আলমগীর বলেন, যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলাবানীকে নির্দেশনা দেয়া আছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























