ঢাকাঃ আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদে যোগদান করেছেন ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ এর বিশেষ জজ (জেলা জজ) মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক্। তিনি আজ অপরাহ্নে মহাপরিদর্শক পদে যোগদান করেন।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের অধীন আইন বিচার বিভাগ থেকে শহীদুল আলম ঝিনুকের বর্তমান পদ হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তর, ঢাকা এর মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে