জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব বাড়াতে শিক্ষকদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পড়ালেখার পাশপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, এজন্য শুধু পড়াশুনা নয়, শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ করে
দিতে হবে। বর্তমান সরকার গ্রাম থেকে শহর পর্যন্ত বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় সব স্টেডিয়াম, সুইমিংপুল, জিমনেসিয়াম, ও ক্রীড়া কমপ্লেক্সের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে।  দেশের প্রতিবন্ধী ছেলেমেয়েরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোতগিতায় অংশগ্রহন করে দেশের জন্য স্বাক্ষর বয়ে আনছে। অনুষ্ঠানে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের কৃতিত্ব তুলেন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলায় সরকার যথেষ্ট গুরুত্ব দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ প্রতিযোগিতা আগামীতে আরো উন্নত করা হবে। যারা বিজয়ী হয়েছে, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নৈপূণ্য দেখিয়ে দেশের সম্মান বাড়াবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে, নাচ-গান ও নাটকের মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে।

১৬ হাজার ১০১টি প্রাথমিক বিদ্যালয় ও ৭ হাজার ৬১১টি মাদ্রাসা থেকে ৭টি খেলায় প্রায় আড়াই লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে