আদালতে জবানবন্দি দিলেন ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা নারী ও শিশু আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি গ্রহণ করেন।
শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক তাকে আদালতে হাজির করেন। পরে নারী ও শিশু আইনে তার জবানবন্দি নেয়ার আবেদন করেন এ কর্মকর্তা। বিচারক তা গ্রহণ করেন।জবানবন্দিতে সেদিন যা ঘটেছিল তা তুলে ধরেন নির্যাতিত শিক্ষার্থী। এর আগে বৃহস্পতিবার অভিযুক্ত মজনুকে ৭ দিন রিমান্ডে দেয় ঢাকার সিএমএম আদালত। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।
গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। এরপর ধর্ষকের গ্রেফতার দাবিতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























