বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পলাতক চার আসামিকে গ্রেপ্তারে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে ৩ ডিসেম্বর পলাতক চারজনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত।
এছাড়া ১৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। পলাতক আসামিরা হলো ট্রিপল-ই বিভাগের ছাত্র মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান, সিভিলের এহতেশামুল রাব্বি, মেকানিক্যালের অমত্য ইসলাম ও কেমিক্যালের মুজতবা রাফিদ।
গত বছরের ৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























