গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের খানসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুর পৌনে ১২টায় গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল কাদের খানসহ ছয় আসামিকে এজলাসে তোলা হয়। এর মাত্র আধা ঘণ্টার মধ্যেই রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।রায়ে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্যে প্রমান হয় যে, আসামিরা খুনের সঙ্গে জড়িত। ক্ষমতার লোভেই এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন সাবেক এমপি কাদের খান।

রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। দ্রুত রায় ঘোষণা হওয়ার সরকারর প্রতি কৃতজ্ঞতা জানান স্বজন ও এলাকাবাসী।এদিকে রায় ঘোষণার পরপরই আদালত চত্ত্বরে আনন্দ-উল্লাস করেন দলীয় সমর্থক ও স্থানীয়রা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে