জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আজ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে।
আপিল বিভাগের দিনের কার্যতালিকার ৮ নম্বরে রয়েছে এ জামিন আবেদন।জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় গতবছর খালেদা জিয়াকে ৭ বছর কারাদণ্ড দিয়ে রায় ঘোষনা করে ঢাকার বিশেষ জজ আদালত।এরপর রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। একইসঙ্গে জামিনের আবেদন করা হয়। হাইকোর্ট গত ৩১ জুলাই জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেন।
এই খারিজের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর আপিল করেন খালেদা জিয়া। আপিল বিভাগ আজ শুনানির দিন ধার্য করেন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























