দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে আবার বেড়েছে সোনার দাম। আজ রোববার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস সোনার দাম বৃদ্ধি কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে।এর ফলে স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাজুসের ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা পাওয়া যাবে ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৫১৩ টাকায়।এই তিন মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো।
আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই ৯৩৩ টাকা।এর আগে গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফা সোনার দাম বাড়ানো হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























