পরিবেশ ছাড়পত্র না থাকায় ২৭ টি শিল্প প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল­াহর বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে দূষণ বন্ধে পদক্ষেপ না নেয়ায়, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসমি এ খানকে শোকজ করেন আদালত।আগামী ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশও দেয় হাইকোর্ট। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলোর বেশিভাগই টেক্সটাইল মিলস।

এছাড়া মেটাল কারাখানাও আছে। বুড়িগঙ্গার পাশে অবস্থিত ২৭টি শিল্প কারখানার পরিবেশ ছাড়পত্র না থাকায় সেগুলো ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে