জাককানইবি প্রতিনিধি(আল আমিন)।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কমিটি গঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই সংস্থাটি গতকাল (বৃহস্পতিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখায় তাদের নতুন কমিটি ঘোষণা করে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক রাশেদুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে জাককানইবিসাসের সদস্য মোঃ আতোয়ার রহমান মনোনীত হয়েছেন।

এছাড়াও সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নিলয় মাহমুদ রুবেল, জাককানইবিসাসের সভাপতি মোঃ বদরুল আলম বিপুল ও রহমত আলী তুহিন।সদ্য গঠিত এই কমিটি আগামী এক বছর কার্যকর থাকবে।
আল আমিন(জাককানইবি)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























