ভূতদের নিয়ে মজার উৎসব হ্যালোইন আজ। পশ্চিমা সংস্কৃতির অংশ হলেও হালে সারা বিশ্বেই জায়গা করে নিয়েছে এই আয়োজন। এই দিন ভুতুড়ে সাজে নিজেদের সাজানোর পাশাপাশি কুমড়ো কেটেও দেয়া হয় ভূতের আদল।ফসল তোলার মৌসুমে মৃতদের আত্মার প্রতি সম্মান জানাতে ক্যাথলিক খ্রিস্টানদের অল সেইন্ট ইভ উৎসবই হালের হ্যালোইন। প্রতি বছর ৩১শে অক্টোবর বিশ্বের নানা দেশে উদযাপন হয় ভূত নিয়ে এই উৎসব।

রেওয়ার অনুযায়ী ভয়ঙ্কর সব সাজে সেজে, বাড়ি বাড়ি গিয়ে চকলেট ও উপহার দাবি করে শিশুরা। ট্রিক অর ট্রিট নামে পরিচিত এই অভিযানে, ছোট্ট ভুতদের আবদার মানতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকেও।এছাড়াও আছে হ্যালোইন পার্টি সেখানে ইচ্ছেমতো ভুত সেজে ঘুরে বেড়ান ছেলে-বুড়ো সবাই। যে যেভাবে পারে অন্যকে ভয় পাওয়াতেই তাদের আনন্দ।হ্যালোইনে এবারও ভুতুড়ে আয়োজন আছে সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে। পশ্চিমা ভৌতিক চরিত্রের পাশাপাশি এশিয়ার ভূত দেখতে দর্শনার্থীদের গুণতে হয়েছে ৪৩ মার্কিন ডলার।

এক বাসিন্দা বলেন, এক জায়গায় একটি জোকারের মাথা ঝুলতে দেখা যায়। আপনি চাইলেই তাকে সরিয়ে এগিয়ে যেতে পারেন। আমিও তাই করেছি। আমার বন্ধু অনেক ভয় পেয়েছে।হ্যালোইনের অপরিহার্য অংশ মিষ্টি কুমড়োর। ছুরি দিয়ে কুমড়োর গায়ে চোখ মুখ এঁকে, ভেতরে বাতি জ্বালিয়ে তৈরি করা হয় প্রতীকী দৈত্য, জ্যাক ও ল্যান্টার্ন।হ্যালোইনে বিশেষ সঙ্গীতায়োজন আয়ারল্যান্ডে। ঐতিহ্যের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের মিশেলে দেখা যাবে ৩ দিনের এ পুকা ফেস্টিভালে।ইনস্টাগ্রামেও বড় জায়গা নিয়েছে হ্যালোইনের সাজে তোলা ছবি।আগ্রহীদের নানা রকম ভৌতিক রূপে সাজিয়ে তুলছেন লন্ডনের এই মেকআপ আর্টিস্ট।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে