বাংলাদেশে ২৮’শে নভেম্বর থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৩১’শে অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট সবার পেতে সময় লাগবে। তবে আমরা এটি শুরু করছি ।

প্রবাসীরা ই-পাসপোর্ট পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন ‘ই-পাসপোর্ট সবাই পাবেন। এসময় তিনি বলেন, ই-পার্সপোট তৈরির কাজ পেয়েছে জার্মানি ভেরিডোস নামে একটি কোম্পানি। জার্মানি সফরে এ বিষয়ে তাদের সঙ্গে আমি কথা বলেছি। এছাড়া ইতালি ও গ্রিস সফর করেছি। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবেন বলে আমাকে জানিয়েছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের ঢাকায় আমন্ত্রণ জানিয়েছি। ১৭ মার্চের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আসবেন বলে জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে আসার বিষয়ে তিনি এখনও নিশ্চিত করেননি।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে