বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ আসামিকে ৫ দিন করে রিমান্ডে দিয়েছে মুখ্য মহানগর হাকিম আদালত। ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসিন আহসান চৌধুরী এ আদেশ দেন।

দুপুরে তাদের আদালত প্রাঙ্গণে হাজির করে গোয়েন্দা পুলিশ। আসামীদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ড চাইলে আদালত পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে দশ আসামির মধ্যে ছয়জনের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। আসামীরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহসভাপতি মুহতাসিম ফুয়াদ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ক্রীড়া সম্পাদক মেফ-তাহুল ইসলাম জিয়ন সহ দশজন।

এর আগে সোমবার সন্ধ্যায় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ রাজধানীর চকবাজার থানায় ১৯ জনকে আসামী করে মামলা করেন।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে