স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে অভিযানে চালিয়ে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

এসময় নগদ ২৯শ’ ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। জানা যায়, পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে গভীর রাতে জুয়ার আসর চলছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে শৈলকুপা থানার এসআই সামছুর রহমান ও এএসআই সাহাবউদ্দিন (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় ঝাউদিয়া গ্রামের মন্টু শেখ, সাজ্জাদ শেখ, মিরাজ, মীনগ্রাম এলাকার রতন জোয়ার্দ্দার, কবিরপুর এলাকার বাবলু বিশ্বাস ও আগুনিয়াপাড়ার দিদার হোসেনকে হাতেনাতে আটক করে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে