ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুর থেকে ভাসমান অবস্থায় আনোয়ারা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশুগঞ্জ খাদ্যগুদাম সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগমের বাড়ি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিহত আনোয়ারা বেগমের ছেলে রবিউল বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান তার মা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে এলাকাবাসী তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় আনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। বিষয়টি আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে