ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। জহির সিকদারঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নলগড়িয়া নামক এলাকা থেকে ১৪‘শ ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জুলহাস মুন্সি নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। এসময় তার নিকট থেকে একটি ভারতীয় পালসার মটর সাইকেলও উদ্ধার করা হয়। জুলহাস ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার জাকির মুন্সির ছেলে।
সোমবার (১৬’ই সেপ্টেম্বর)সকাল সাড়ে ৮ টায় সীমান্ত মেইন পিলার ২০১৭/২ এস এর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলগড়িয়া নামক স্থান থেকে তাকে আটক করে বিজিবি-২৫ ব্যাটেলিয়ানের সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর সদস্যরা। উদ্ধার করা ইয়াবা ও মোটর সাইকেলের আনুমানিক মূল্য ছয় লক্ষ আশি হাজার পাঁচশত টাকা হবে বলে বিজিবি জানায়।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ





























