ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীতে ৯ টি ক্যাম্প বসানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। রোববার সকালে কমলাপুর রেলস্টেশনে পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
তিনি বলেন, ‘সকল রেল, বাস ও লঞ্চ স্টেশনে আমরা ক্যাম্প স্থাপন করেছি। সদরঘাটেও আমাদের ক্যাম্প রয়েছে। আজকে আমরা কমলাপুরে আমাদের এই বিশেষ ক্যাম্পটি পরিদর্শন করলাম। আমাদের এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে যাত্রীরা যাতে নির্বিঘ্নে টিকেট সংগ্রহ করতে পারে এবং নিজ নিজ গন্তব্যে যেতে পারে সেটি নিশ্চিত করা।’

























