সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার চার্জশিট বুধবার (২৯ মে) আদালতে দাখিল করা হতে পারে। চার্জশিটে ১৬ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।তিনি জানান, মামলায় মোট সাক্ষী করা হয়েছে ৯২ জনকে। এর মধ্যে সাত জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে ডেকে নেয় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে নুসরাতের হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত জাহান রাফি।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























