রাজধানীর ৫৯টি এলাকার পানি অনিরাপদ ও ময়লাযুক্ত বলে হাইকোর্টকে জানিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
দুপুরে আদালতে ওয়াসার এমডি তাকসিম এ খান স্বাক্ষরিত প্রতিবেদনে এই প্রমাণ পাওয়ার কথা উলেখ করা হয়। এ সময় আদালত বলেন, নিরাপদ পানি গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া ওয়াসার দায়িত্ব। এছাড়া, পানি পরীক্ষার মতামত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিভাগের চেয়ারম্যানকে ২১ মে হাজির হতে বলেছেন আদালত। গত সোমবার শুনানিতে ঢাকা ওয়াসার এই প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।
না দেয়ায় সেদিন অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























