নাটোর প্রতিনিধিঃ রমজানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্যের বিরুদ্ধে নাটোরে বিভিন্ন ঔষধ ও ফলের দোকানে অভিযান চালিয়ে মেয়দোত্তীর্ন ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও কেমিক্যাল মিশ্রিত ফল মজুদ ও বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫ এর ভ্রাম্যমান আদালত ।
শনিবার নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে এই অভিযান শুরু করে র্যাব। এ সময় তারা মেয়দোত্তীর্ন ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও কেমিক্যাল মিশ্রিত দুটি ফল ভান্ডারে অভিযান চালিয়ে মেয়দোত্তীর্ন খেজুর ও বেদানা জব্দ ও তাদের ৫লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত ফলগুলো ধ্বংশ করা হয়। র্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে র্যাবের একটি দল দিন ব্যাপী শহরের অভিযান শুরু করে। অভিযানকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় লার্জ ফামা নামে ২টি মডেল ফার্মেসি ও মলি ফল ভান্ডার ও স্বছ ফল ভান্ডারে অভিযান পরিচালনা করে। সেখানে খেজুর পচা বেদানা সংরক্ষণ এবং বিক্রির দায়ে তাদের ৬০হাজার টাকা ও লার্জ ফার্মা ফার্মেসির মেয়দোত্তীর্ন ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ফলগুলি ধ্বংশ করা হয়।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে বিভিন্ন ঔষধের দোকান, ক্লিনিক এবং ভোজ্য পণ্যের দোকানে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নাটোর ঔষধ প্রশাসনের তত্তাবধায়ক মাখনুওন তাবাসম, জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসেনজিত কুমার
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























