কুমিল্লার দেবীদ্বারে বিভিন্ন আবাসিক এতিমখানা ও মাদ্রাসায় ১৩০টি রিফ্রেজারেটর বিতরন করা হয়েছে।
শুক্রবার দুপুরে দেবীদ্বার পৌর মিলনায়তনে রিফ্রেজারেটর বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তালেব হোসেন।
আলোচনা শেষে ১৩০ টি রেফ্রিজারেটর ১৩০ টি আবাসিক এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
কুমিল্লা- ৪ (দেবীদ্বার আসনের সংসদ সদস্যের বিশেষ উদ্যোগে উদ্যোগে ৩৭ লক্ষ টাকা ব্যায়ে এসব রেফ্রিজারেটর প্রদান করা হয়।
তারিকুল ইসলাাম শিবলী
কুমিল্লা, বিডি টাইমস নিউজ ।














