অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সেই সাথে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ৮ এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করে আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার পায়।
কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার সময় ব্যবসায়ী মামুন তার কাছে কমিশন দাবি করেন। হুমকি দিয়ে তাদের কাছ থেখে ৬ কোটিরও বেশি টাকা আদায় করে লন্ডনে পাচার করে।
তথ্যঃ বৈশাখী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























