ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শামিমের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মো. শামীমকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদের আদালতে নেওয়া হয়।

মো. শাহ আলম শামীমকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানির জন্য এই দিন ধার্য করে।এদিকে, হত্যার অন্যতম পরিকল্পনাকারী হাফেজ আব্দুল কাদেরকে বৃহস্পতিবার দুপুরে ফেনীর আদালতে হাজির করার কথা রয়েছে।

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ নানা জনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে পুলিশ সদর দপ্তর ও পিবিআই’র তদন্ত কমিটি।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে