নুসরাত হত্যায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তিনি জানান, রিটে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নুসরাত হত্যা মামলার দ্রুত বিচার, তার পরিবারকে ক্ষতিপূরণ এবং তদন্তভার র্যাবের কাছে দেয়ার নির্দেশনা চেয়েছেন রিটকারী। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা,নারায়ণগঞ্জের ত্বকি, কুমিল্লার তনু এবং এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যা মামলার অগ্রগতিও আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি ও সোনাগাজীর ওসিসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























