রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ হয়েছে। এছাড়া ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন আব্দুস সামাদ পিন্টু, সবুজ শেখ ও আরিফুল ইসলাম মানিক। এর মধ্যে সবুজ শেখ পলাতক। ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কাছে চৌদ্দপাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক মতিহার থানায় মামলা করেন। পরে যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টুসহ ৬ জনকে গ্রেফতার করে র‌্যাব। পরবর্তীতে পিন্টুর স্ত্রী নাসরিন আখতার রেশমাকে আটক করা হয়।

২০১৫ সালের নভেম্বরে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে পুলিশ।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে