কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার সকালে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।
হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, মুক্তি পেতে হলে আরও দুটি মামলায় জামিন পেতে হবে খালেদা জিয়াকে। তবে প্যারোলে মুক্তির বিষয়টি রাজনৈতিক বলে মনে করেন তিনি।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রলবোমা হামলায় আটজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান । ৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা করে পুলিশ। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























