যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়। এর আগে, ১২ মার্চ এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে আবেদন করে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

শুনানিতে রাসেলের কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতেও গ্রীন লাইনকে নির্দেশ দেন হাইকোর্ট।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে