কুষ্টিয়া প্রতিনিধিঃ আইনের শাসন ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক। আইনের শাসন ব্যতিরেখে গণতন্ত্র ও মেীলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের তিনটি বিভাগের (আইন, বিচার ও শাসন) কাজের সম্বনয় প্রয়োজন। কুষ্টিয়ায় নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিকের জন্য আইনের শাসন, সাম্য, মানবাধিকার, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব।

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাত্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, আপীল বিভগের মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জনাব আবু বকর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মো: আবু জাফর সিদ্দিকী, কুষ্টিয়া-০৩ আসনের সাংসদ জনাব মাহাবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়া-০১ আসনের সাংসদ জনাব আ.ক.ম সরোয়ার জাহান, কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব আবু সালেহ শেখ মো: জহিরুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্রের ভিত্তি মজবুত করা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। জনগণের এই সাংধিানিক অধিকার পুরণের ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। মানসম্মত বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

কুষ্টিয়া-০৩ আসনের সাংসদ মাহাবুব-উল-আলম হানিফ বলেন নবনির্মিত ভবনটি সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডেরই অংশ।জননেত্রী শেখ হাসিনা দশ বছর ক্ষমতায় থেকে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেন,

আইন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেযারম্যান হাজী রবিউল ইসলাম, পেীর মেয়র আনোয়ার আলী, সদর ও কুমারখালীর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও আব্দুল মান্নান খান, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী প্রমুখ। এর আগে জেলা আইনজীবি সমিতির আয়োজনে মতবিনিময় সভা ও অতিথিদের সংবর্ধিত করা হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ

























